চট্টগ্রামে সরওয়ার খুনের ঘটনায় সাবেক ‘শিবির ক্যাডারকে’ দায়ী করেছে পরিবার

খুন
চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলাকে হত্যার জন্য বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত সাজ্জাদ আলী খানসহ তার অনুসারীদের দায়ী করছেন নিহতের স্বজনরা। এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন হামজারবাগ চাইল্যাতলী খন্দকারপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় এ ঘটনা ঘটে। মুখোশ পরা একদল দুর্বৃত্তের গুলিতে সরওয়ার নিহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহতের বাবা আবদুল কাদের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে এসে বলেন, ‘গত কয়েকদিন আগে সাজ্জাদ বিদেশ থেকে ফোন করে সরওয়ারকে হুমকি দিয়েছে। বলেছে কী খেতে ইচ্ছে করে দ্রুত খেয়ে ফেলতে। সে নাকি আর বেশি দিন বাঁচবে না। হুমকির কয়েক দিনের মধ্যে আমার ছেলেকে তারা মেরে ফেলেছে। আমার মনে হয়, আমার ছেলের শরীরে অন্তত ২৮টি গুলি লেগেছে। সন্ত্রাসীরা একের পর এক গুলি করেছে। এ হত্যার নেপথ্যে ছোট সাজ্জাদসহ অন্যতম সহযোগী রায়হানের হাত রয়েছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’

সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘তদন্তে এসব তথ্য যাচাই করে দেখা হবে।’

এর আগে, ২৯ মার্চ মধ্যরাত পৌঁনে ৩টার দিকে বাকলিয়া এক্সেস রোডে সরওয়ারের প্রাইভেট কার লক্ষ্য করে গুলি করে একদল দুর্বৃত্ত। সেদিন গাড়িতে থাকা দুই জন নিহত হন। নিহতরা হলো- বখতিয়ার হোসেন (৩০) ও আবদুল্লাহ (৩৬)। এ সময় সরওয়ারসহ আরও দুই জন আহত হন। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর কোথায় ছিলেন তা অজানা ছিল পুলিশের। ওই দিন ছোট সাজ্জাদের অনুসারীরাই সরওয়ারকে হত্যার উদ্দেশ্যে গুলি করে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও, পাঁচলাইশসহ বেশ কয়েকটি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছোট সাজ্জাদ ও সরওয়ার হোসেন বাবলার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এমনকি ছোট সাজ্জাদকে ঢাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারের জন্য তার দলের লোকজন সরওয়ারকে দায়ী করে আসছিলেন।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …