সেনাবাহিনীর সঙ্গে জামায়াত প্রার্থীর বাদানুবাদ
ঢাকা-১৭ সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে অশালীন ভাষা ও গালিগালাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে গতকাল তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, এটা তদন্তের বিষয়। কেউ যদি ক্ষুব্ধ হন, তাহলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি এবং অ্যাডজুডিকেশন কমিটির কাছে তারা অভিযোগ করতে পারেন। কমিটি যদি দেখেন যে কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেছেন, তাহলে তার বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে কমিশনের কাছে সুপারিশ করবেন এবং কমিশন সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে। এ বিষয়ে আইএসপিআরের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাৎক্ষণিক সমাধান হয়েছে। এনিয়ে নতুন করে কিছু বলার নেই।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গানম্যানসহ প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সেনাসদস্যরা জানান ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র নিয়ে প্রবেশের নিয়ম নেই। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে জামায়াত প্রার্থীকে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
প্রবেশমুখে ওই প্রার্থীর পরিচয় জানতে চাইলে এস এম খালিদুজ্জামানের সঙ্গে থাকা এক ব্যক্তি বলেন, তিনি এই আসনের সংসদ সদস্য প্রার্থী। কোন দলের স্যার? এমন প্রশ্ন রাখেন ক্যান্টনমেন্টে প্রবেশপথে থাকা সেনাসদস্য।
জবাবে বলা হয়, জামায়াতে ইসলামীর। সেনা সদস্য বলেন, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে গান নিয়ে প্রবেশ করা যাবে না। তখন খালিদুজ্জামান বলেন, তারেক জিয়ার (বিএনপি চেয়ারম্যান তারেক রহমান) ক্ষেত্রে তো আপনারা জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন। আমরা কেন যেতে পারব না। তিনি বলেন, আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। কিছু অফিসারের জন্য সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে। প্রয়োজনে আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলব। এখানে যে দায়িত্বে আছেন আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। কেন আমার গাড়ি আটকে রাখবেন?
তিনি আরও বলেন, না না আপনারা তো আটকে রাখছেন। দিস ইজ নট ফেয়ার। সেনাবাহিনী সম্পদ। এ সম্পদকে আপনারা বিতর্কিত করছেন ব্যক্তি স্বার্থে। ব্যক্তি স্বার্থে সরকারকেও আপনারা বিতর্কিত করছেন। এ সময় ওই সেনাসদস্যকে ঊর্ধ্বতন অফিসারের কাছে কল দিতে দেখা যায়। এরপর ওই প্রার্থীকে বলতে শোনা যায়, ব্যক্তিস্বার্থে সরকার ও প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন।
তখন ওই সেনাসদস্য বলেন, আমাকে একটু সময় দেন স্যার। জামায়াত প্রার্থী বলেন, একটা ডিজঅ্যাপোয়েন্টিং সিচুয়েশন করে রেখেছেন সারা দেশে। আপনাদের জন্য তাড়াতাড়ি দেশটা উচ্ছৃঙ্খল হবে। পুরো দেশটা বিশৃঙ্খল করছেন আপনারা।
এসময় সেনা সদস্যকে ফোনে বলতে শোনা যায়, …একজন জামায়াত পদপ্রার্থী প্রবেশ করে বের হবেন। উনার সঙ্গে গানম্যান আছেন। আমি অ্যালাউ করলাম স্যার। তখন সেনাসদস্যের উদ্দেশে ওই এমপি পদপ্রার্থী বলেন, তারেক জিয়ার (বিএনপি চেয়ারম্যান) প্রতিদ্বন্দ্বী এস এম খালিদুজ্জামান বলেন। বলেন, তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী।
এমপি পদপ্রার্থী ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলতে চান। খালিদুজ্জামান সেখানে দায়িত্বে থাকা সেনাসদস্যকে বলেন, আমার সঙ্গে (ঊর্ধ্বতনের) কথা বলিয়ে দেন। এসময় এমপি পদপ্রার্থীর কাছে মোবাইলটি দেওয়া হয়।
খালিদুজ্জামান ফোনের অপরপ্রান্তে থাকা কর্মকর্তাকে বলেন, আমি ঢাকা-১৭ আসনের প্রতিদ্বন্দ্বী। কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। আমাকে কেন দেবেন না? হোয়াই নট। শোনেন। আপনার নাম কী বললেন? পরিকল্পিতভাবে, দেশটার মধ্যে কেওয়াজ সৃষ্টি করছেন আপনারা। কেন আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। কিছু অফিসার নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য সুপরিকল্পিতভাবে আমাদের ডিস্টার্ব করে, দেশটাকে ধ্বংস করছেন। আমি সেনাপ্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে কথা বলতে চাই। নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিয়েছে গানম্যান। আবার আপনি আমাকে যেতে দেবেন না কেন?
কথা শেষে খালিদুজ্জামানকে তার সঙ্গে থাকা ব্যক্তিদের উদ্দেশে বলতে শোনা যায়, তোমরা ভিডিও করো যে, আমাদের গাড়ি যেতে দিচ্ছে না। এ সময় একজন সেনাসদস্য বলেন, সরি স্যার এখানে ভিডিও করা যাবে না। ফের খালিদুজ্জামান বলেন, আপনারা কেন দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। অনেক মানুষ রক্ত দিয়েছে। আর রক্ত নিয়েন না আল্লাহর ওয়াস্তে। সেনাপ্রধান দেশটাকে অত্যন্ত ঐতিহাসিকভাবে যেভাবে রক্ষা করেছেন …
উত্তরে এক সেনাসদস্য বলেন, আমি তো আপনাকে যেতে নিষেধ করি নাই। আপনাকে বলেছি আপনি জাস্ট যান স্যার। কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। উত্তরে খালিদুজ্জামান বলেন, ‘তাহলে আমাদের গানম্যান কেন দিচ্ছেন?
সেনাসদস্য বলেন, ক্যান্টনমেন্টের জন্য না স্যার। ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি। আরেক সেনাসদস্য বলেন, ক্যান্টনমেন্টে আপনি সেইফ (নিরাপদ)। খালিদুজ্জামান বলেন, আমরা তো পার হয়ে যাব বলছি। সেনাসদস্য বলেন, ক্যান্টনমেন্টের ভেতরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, দায় দায়িত্ব ক্যান্টনমেন্ট নেবে।
খালিদুজ্জামান বলেন, পার হয়ে যাওয়ার পর কে দেখবে। সেনাসদস্য বলেন, ক্যান্টনমেন্ট পার হয়ে যাওয়ার পর আপনার গানম্যান থাকবে স্যার। খালিদুজ্জামান বলেন, গানম্যান থাকবে না আপনার দল পিটাবে, আপনারা অন্য দল দিয়ে পিটাইয়া… আমাদের দেখবে কে। সেনাসদস্য বলেন, আমাদের ক্যান্টনমেন্টের ভেতরে আপনি সেইফ। খালিদুজ্জামান বলেন, তারেক জিয়ার সঙ্গে হাজার হাজার অস্ত্র নিয়ে যাচ্ছেন …
সেনাসদস্য বলেন, এর জবাব এখন দিতে পারছি না।’ খালিদুজ্জামান বলেন, ‘কেন পারবেন না।
সেনাসদস্য বলেন, আপনার যদি কোনো কমপ্লেইন থাকে! আপনি তো বললেন, কথা বলবেন। স্যারকে বলেন।
জামায়াত প্রার্থীর উদ্দেশে সেনাসদস্য আরও বলেন, আপনিই তো বললেন যে, সেনাপ্রধান স্যারের সঙ্গে কথা বলবেন। ইলেকশান কমিশনের সঙ্গে কথা বলবেন। অথরিটি আপনাকে কী বলছে? ওই সেনাসদস্যের কাছে পাশ থেকে প্রশ্ন রাখা হয়। তখন সেনাসদস্য বলেন, যেতে গেলে আমাদেরকে সহযোগিতা করতে হবে স্যার। তখন জামায়াত প্রার্থী বলেন, না না সহযোগিতা না। আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছেন। জামায়াত প্রার্থী আরও বলেন, পরিকল্পিতভাবে দেশটাতে কেওয়াজ সৃষ্টি করতে যাচ্ছেন। একটা এজেন্ট হিসেবে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …