চাঁদপুরে মন্দিরে হামলার ঘটনায় জামায়াত নেতার দায় স্বীকার

হামলা
চাঁদপুর

চাঁদপুরে হাজীগঞ্জে পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সাবেক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও বর্তমানে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই জবানবন্দি প্রদান করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় কামালউদ্দিন আব্বাসীকে। এদিকে, ঘটনার সময় পূজামণ্ডপ ও মন্দিরে হামলার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এই আব্বাসী অন্যদের সঙ্গে নিয়ে হামলায় অংশ নিয়েছে।

গত ১৩ অক্টোবর রাত ৮টার পর হাজীগঞ্জ বাজারে শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউ আখড়া ও পাশের রামকৃষ্ণ মিশন মন্দিরে হামলা করে একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০টি মামলা করে। এসব মামলায় অজ্ঞাত প্রায় দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এরইমধ্যে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসীসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বৃহস্পতিবার রাতেই আসামি কামালউদ্দিন আব্বাসীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হাজীগঞ্জের ঘটনার আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। এর সঙ্গে আরও যারা জড়িত তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান জেলা পুলিশ সুপার।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …