নির্বাচনী আচরণবিধি না মানায় জামায়াতের প্রার্থীকে জরিমানা
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াতের এমপি প্রার্থী ডা. ফখরুউদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দাগনভূঞা উপজেলার বিবি ফাতেমা এতিম খানা মাদরাসায় ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই দণ্ড দেওয়া হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলম আদালত পরিচালনা করেন।
এই বিষয়ে দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে তাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে এবং তাদের লোকজন সেখানে পাওয়া যায়নি। তবে আচরণ বিধি লঙ্ঘন করার প্রমাণ পেয়েছি। উক্ত প্রার্থীর সাথে কথা বলে তার উপস্থিতি নিশ্চিত হয়ে প্রার্থীকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দাগনভুঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালাউদ্দিন জরিমানার ২০ হাজার টাকা জমা করেন।
এই বিষয়ে ৫নং ওয়ার্ড জামাতের সেক্রেটারি সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে উনি বিষয়টি অবগত নয় বলে জানান।
আদালত সূত্র জানায়, বিবি ফাতেমা এতিম খানা মাদরাসার অভিভাবক সমাবেশের নামে জামাতের প্রার্থীর নির্বাচনই প্রচারণার কার্যক্রম চালানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণ বিধিমালা ২০২৫-এর ২০ (খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে জামাতের এমপি প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের কাছে জানতে চাইলে, ডা. ফখরুদ্দিন মানিক জানান, আমার এলাকার মাদ্রাসায় অভিভাবক সমাবেশ চলাকালে সেখানে আমি উপস্থিত হই। তবে আচরণ বিধি লঙ্ঘন হয়েছে কিনা জানতে চাইলে উনি বলে আমি ভোট চাইনি। জরিমানার বিষয়ে প্রার্থী কিছু জানেনা বলে জানান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জামাতের প্রার্থী নির্বাচনী বিধি লঙ্ঘন করে তার নির্বাচনী প্রচার প্রচারণা চালায়।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …