শিবির সেক্রেটারির ঔদ্ধত্য! মহানবী (স) কে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ভিডিও ভাইরাল
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম একটি ভিডিও বার্তায় বলেছেন,মহানবী হযরত মোহাম্মদ (স.) মক্কা থেকে মদিনায়‘পালিয়ে গিয়েছিলেন’ যা ইসলামের ইতিহাস ও কুরআন-সুন্নাহর সঙ্গে সম্পূর্ণ বিরোধপূর্ণ।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হলে মুসলিম সমাজে উত্তেজনা সৃষ্টি করেছে, তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নেটিজেনরা।
ইসলামি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা মন্তব্য করেন, এটি একটি অতি বিভ্রান্তিকর বক্তব্য। ইসলামের ইতিহাস অনুযায়ী, মহানবী (স.)–এর হিজরত ছিল আল্লাহর নির্দেশে এবং ইসলামের কৌশলগত পরিকল্পনার অংশ। এটি কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক কারণে “পলানো” ছিল না। নবী (স.) মক্কায় অত্যাচার, নির্যাতন এবং নিরাপত্তাহীনতার কারণে মদিনায় হিজরত করে ছিলেন।
ভিডিওটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম জনগণ তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে মুসলিম অধ্যাপক ও সীরাত বিশেষজ্ঞরা ভিডিওটি মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেছেন। তারা জনগণকে সতর্ক করেছেন যে, সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এমন বক্তব্য প্রচার করলে ইসলামের পবিত্র ইতিহাস বিকৃত হয়ে যেতে পারে।
বিভিন্ন ইসলামিক সংগঠনও ভিডিওটি নিয়ে কঠোর সমালোচনা করেছে। তারা বলেন, মহানবী (স.)–এর মর্যাদা ও কৃতিত্বের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। ইসলামিক শিক্ষাবিদ বলেন, জনগণ যেন সোশ্যাল মিডিয়ায় অযাচিত তথ্য ছড়ানো থেকে বিরত থাকে এবং প্রতিটি তথ্য যাচাইয়ের মাধ্যমে গ্রহণ করে।
ভিডিওতে সাদ্দাম হোসেনের বক্তব্যের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এই ভিডিও দেখে বিভ্রান্ত হয়েছেন। ইসলামি গবেষক ফরিদ হোসেন বলেন, মহানবী (স.)–এর জীবনের প্রতিটি ঘটনা গভীর শিক্ষণীয় ও নৈতিক দিক নির্দেশক। হিজরত শুধুমাত্র ইসলামের সম্প্রসারণের জন্য ছিল, এটি কোনো ‘পলানো’ বা ব্যর্থতার প্রতীক নয়।
সাদ্দাম হোসেনের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমেও ছড়িয়েছে। মুসলিম নেতা ও পীর সাহেব আব্দুল হামিদ বলেন, এটি সম্পূর্ণভাবে অসম্মানজনক এবং ধর্মীয় সচেতনতা ও শিক্ষার অভাবে প্রকাশিত। তারা সতর্ক করেছেন, ইসলামের ইতিহাস ও মহানবী (স.)–এর জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার সমাজে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করতে পারে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …