জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান
জুলাই আন্দোলনের কৃতিত্ব নিজেদের বলে জামায়াতে ইসলামী কখনো দাবি করেনি বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দলটির কোনো নেতাকেও কখনো উপস্থাপন করা হয়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহত যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে জামায়াতের কতজন শহীদ হয়েছেন, সে বিষয়েও দল কখনো কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেনি। তার ভাষায়, এ বিষয়ে জনগণই প্রকৃত সাক্ষী।
তিনি দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের পাশে ছিল। দেশের প্রয়োজনে দলটি বারবার রাজপথে নেমেছে বলেও উল্লেখ করেন তিনি। আহত আন্দোলনকারীদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, আহত হওয়ার পরও তারা আন্দোলন থেকে সরে দাঁড়াননি।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের শহীদদের যে প্রত্যাশা ছিল, তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। বরং তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বৈষম্য দূর করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলেও বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ বেড়েছে। প্রশাসনের এই প্রবণতাকে তিনি জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন। তার অভিযোগ, বর্তমান সরকারও বৈষম্যমূলক কর্মকাণ্ডে জড়িয়ে আগের সরকারের পথ অনুসরণ করছে।
গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে আপস করার জন্য জামায়াতকে বিভিন্ন ধরনের প্রস্তাব ও প্রলোভন দেওয়া হয়েছিল। তবে দলটি সেসব প্রত্যাখ্যান করেছে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই দলটি সক্রিয় থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। তাই জনরায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষদিকে তিনি অভিযোগ করেন, সরকারের কর্মকাণ্ডের সমালোচনা এবং জনগণের অধিকার নিয়ে কথা বলায় দেশের বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটছে। তবে এসব হামলা ও নির্যাতন আন্দোলনকারীদের দাবি আদায়ের পথ থেকে সরাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
অথচ বাস্তবতা হল, জামায়াতের এমপি আমীর হামজা দাবি করেছিলেন
এবং বিভিন্ন সময় ডাকসু ভিপি সাদিক কায়েমকে জুলাই আন্দোলনের সেনাপতি বা মাস্টারমাইন্ড দাবি করা হয়েছে।
http://নুরুল ইসলাম বুলবুল জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’, সাদিক কায়েম ‘সেনাপতি’: ঢাকা দক্ষিণ জামায়াত
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …