মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের প্রশিক্ষণশালা, চুয়াডাঙ্গায় উত্তেজনা
চুয়াডাঙ্গায় দামুড়হুদা মডেল মসজিদে জামায়াতের নারী কর্মীদের আয়োজিত একটি কর্মশালাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১১ জুলাই) এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন সকাল ১০টার পর থেকে ইজিবাইক ও মাইক্রোবাসযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত ইসলামীর মহিলা ও নারী কর্মীরা দামুড়হুদা মডেল মসজিদে আসতে শুরু করেন। মুসল্লিরা দুপুরে মসজিদে যোহরের নামাজে গেলে বিষয়টি লক্ষ্য করেন। পরে স্থানীয় বিএনপির কর্মী ও স্থানীয়রা ঘটনাটি থানা ও প্রশাসনকে জানায়। মুহূর্তেই এই ঘটনায় উত্তেজনা সৃষ্টির পর স্থানীয় বাজারের লোকজন এসে মসজিদের প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। একপর্যায়ে সেখানে দুপক্ষের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভেতরে আটকে থাকা নারী কর্মীদের মসজিদ থেকে বের করে আনেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মো. মেজবাহ উদ্দিন বলেন, এই রকম একটি পোগ্রামে আমাদের জানানো হয়নি। উপজেলা নির্বাহী অফিসার জানেন কি-না আমরা জানি না।
দামুড়হুদা মডেল মসজিদের কেয়ারটেকার মো. শাহজাহান বলেন,
জামায়াতের স্থানীয় মহিলা কর্মীরা নারী প্রশিক্ষণ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে একদিনের জন্য ৩ হাজার টাকায় ভাড়া নিয়েছিল। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে জানায়নি।
দামুড়হুদা উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মো. আবেদ উদ্ দৌলা রিটন বলেন, শনিবার দিনব্যাপী মহিলা জামায়াতের একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু বলেন, শনিবার মডেল মসজিদে প্রায় ৩ থেকে ৪ শ জামায়াত এর নারী ও মহিলা কর্মীরা প্রশিক্ষণ নিচ্ছিলেন। সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানে একটি রাজনৈতিক দলের কর্মীরা রাজনৈতিক আলোচনা ও প্রশিক্ষণ ণের খবর পেয়ে এলাকাবাসী ধাওয়া দেয়। এ সময় উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, আমি যেহেতু মডেল মসজিদের সভাপতি। সেই ধর্মীয় প্রতিষ্ঠানে নারীদের সমাগম এবং এতো লোকের আয়োজন, আমাকে কেনো জানানো হয়নি বা আমার অনুমতি নেওয়া প্রয়োজন মনে করেনি। সে বিষয়ে আমি মসজিদের কেয়ারটেকারকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …