মানিকদী এলাকায় জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী এলাকায় বাণিজ্যিক প্রজেক্টে মব সৃষ্টি করে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ২ জামাত নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্যান্টনমেন্ট থানার দুই নেতা মোঃ আবুল কাশেম ও জহির উদ্দীনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, সোমবার (১২ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে আবুল কাশেম ও জহির উদ্দীনের নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জন লোক মানিকদী এলাকায় অবস্থিত ওই প্রজেক্টে প্রবেশ করে জমি দখলের চেষ্টা চালায়।
এ সময় ঘটনাস্থলে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানালে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে অভিযুক্ত দুই জামায়াত নেতা তাদের দলবল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভুগি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে মানিকদী আবাসিক এলাকায় ওই জমি ও প্রজেক্ট ঘিরে ভুক্তভোগী ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখানো ও অনৈতিক সুবিধা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হয়। সোমবার ব্যবসায়ী অনুপস্থিত থাকার সুযোগে পরিকল্পিতভাবে দখলের চেষ্টা চালায় তারা।
সাইফুল ইসলাম আরও অভিযোগ করেন, তার ভাই ২০২১ সাল থেকে আওয়ামী লীগ ও তাদের দোসরদের হাতে নির্যাতনের শিকার হন। তাদেরকে জামায়াত-শিবির ও বিএনপির নেতা হিসেবে পরিচয় দিয়ে একাধিক নাশকতার মামলা ও বিএনপির অর্থদাতা সংক্রান্ত মামলায় জড়ানো হয়। এসব মামলায় তাদেরকে কয়েক দফা কারাভোগও করতে হয়েছে।
তিনি জানান, দুই জামায়াত নেতা অত্যাচার নির্যাতনের এখন আমরা দিশেহারা। নির্যাতনের বিষয়ে তিনি জামায়াতের আমির ও মহানগর উত্তর জামায়াতের সভাপতি সেলিম খানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়ার পর আবুল কাশেম ও জহির উদ্দীন আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং আইনের তোয়াক্কা না করে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …