আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান জামায়াত নেতাদের ঈমান-বিধ্বংসী কিছু বক্তব্য


জামায়াত নেতাদের ঈমান-বিধ্বংসী কিছু বক্তব্য

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান জামায়াত নেতারা বেশ কিছু ঈমান-বিধ্বংসী বক্তব্য প্রদান করেছেন। নিম্নে সেরকম কিছুসংখ্যক উক্তি রেফারেন্স সহ তুলে ধরা হয়েছে।

 

১. রাসূল আগত কোনো মহিলাকে শালীন পোশাক পরতে বা পর্দা করতে বলেননি!

‘বহু মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে। তার পোশাক ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে, ওরকম না। তিনি এসেছেন তার মতো পোশাক পরে। এমন কোনো এভিডেন্স নাই যে, আল্লাহর রাসূল বলেছেন যে, মা, আগে আপনি যান। শালীন পোশাক পরে আসুন। তিনি কখনই বলেন নাই। নেভার। বরং শ্রদ্ধা ও সম্মানের সাথে ওয়েলকাম করে তার প্রয়োজন ও অসুবিধা জানতে চেয়েছেন।’

— আমিরে জামায়াত ড. শফিকুর রহমান (‘হ্যালো আওয়ার লিডার’ অনুষ্ঠান ২০২৬)

 

২. শারদীয় দুর্গোৎসবে হিন্দুসম্প্রদায়কে আমিরে জামায়াতের শুভেচ্ছা!

‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূলপর্ব শুরু হতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

— শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে জামায়াতের আমির

 

৩. খুলনা-১ এর আলোচিত হিন্দু জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

‘হরে কৃষ্ণ হরি বোল, দাঁড়ি পাল্লা টাইনে তোল!’

 

৪. রোজা এবং পূজা মুদ্রার এপিঠ ওপিঠ!

‘রোজা এবং পূজা মুদ্রার এপিঠ ওপিঠ। আপনার সন্তানের নাম রাখেন বিষ্ণু। আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ। আমার সন্তানের নাম রাখি মোহাম্মদ। আমার ভাইয়ের সন্তানের নাম রাখি মুসা। আমার ভাইয়ের সন্তানের নাম রাখি ঈসা। আমার ভাইয়ের সন্তানের নাম রাখি আইয়ুব। আর আপনি বিষ্ণু আর কিষ্ণু রাখেন কেন? কারণ, এই বিষ্ণু আর কৃষ্ণ, এই মোহাম্মদ, এই মুসা, এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক।’

— শিশির মনির, জামায়াত প্রার্থী।

 

৫. জান্নাত পেতে চাইলে আপনাকে জামায়াতে ইসলাম করতে হবে!

‘জামায়াতে ইসলাম করাটা আপনার-আমার নৈতিক দায়িত্ব। কী জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই। ৭২ দলের মধ্য হতে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে আপনাকে জামায়াতে ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই। এখন পছন্দ আপনার।’

— বিশেষ এক বক্তব্যে ব্যারিষ্টার শাহরিয়ার কবির

‘দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানি দায়িত্ব। এই জয়লাভের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব। দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন কী উত্তর দিবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে? পারবে না। তাই কবরে গিয়ে অন্তত আল্লাহকে বলতে পারবেন—তোমার দিন কায়েমের জন্য দাড়িঁপাল্লায় ভোট দিয়েছি।’

— ২৩ জানুয়ারি, ২০২৬ রাতে নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী সভার বক্তব্যে ব্যারিষ্টার শাহরিয়ার কবির

 

৬. সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন!

‘আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমি শুনতেছি, অনেক জনে নাকি উল্টাপাল্টা বলতেছে। খবরদার, খবরদার; আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনে না, তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তায়ালা আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন।’
— জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী (১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় জনসংযোগের সময়)

‘আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামায়াতকে ক্ষমতা দিবেন।’
— জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী

 

৭. জামায়াতকে ভোট না দিলে ইমান থাকবে না!

‘এইবার জামায়াতকে ভোট না দিলে আপনার ইমান থাকবে না।’

— তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ জামায়াত নেতা ড. হিফজুর রহমান

 

৮. আলোচিত জামাতি বক্তা আমির হামজার কিছু উদভ্রান্ত উক্তি!

ক. ‘নবি মোহাম্মদ [সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বার্তাবাহক বা সাংবাদিক ছিলেন আর আপনারাও সাংবাদিক, আপনাদের মর্যাদা একটু বেশি!!’

খ. ‘জামায়াতে ভোট দিলে বেহেশত নিশ্চিত।’

গ. ‘জামায়াতে ইসলামীকে ১টা ভোট দিলে আপনি ১৮ কোটি মানুষের নামাজের সোয়াব পাবেন।’

 

৯. সব ফরজের বড় ফরজ।

‘নামাজ রোজা, হজ, জাকাত, কালেমার চাইতে রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব ফরজের বড় ফরজ।’ — পাবনা-৫ আসনে জামায়াত প্রার্থী ইকবাল হোসেন

 

১০. নবিজি ফরজ রোযা কাজা করে মক্কা বিজয় করেছেন!

‘নবিজি ফরজ রোযা কাজা করে মক্কা বিজয় করেছেন। তিনি মক্কা বিজয়ের দিন কাফনের কাপড় পরে মিছিল করেছেন। তিনি ফরজ রোযা ছেড়ে দিয়ে আল্লাহর কুরআনের সমাজ কায়েমের জন্য যুদ্ধ করেছেন। তিনি মদিনায় গিয়ে ইহুদিদের সাথে চারদলীয় জোট করেছেন। সেই নবির উম্মতরা এখন বলে, রাজনীতির সাথে কুরআনের সম্পর্ক নাই। এদের ডিজিটাল পাগল ছাড়া আর কী রকম পাগল বললে আপনারা খুশি হবেন, তা আমার বুঝে আসে না।’

— মাওলানা নুরুল আমিন (সংসদ সদস্য পদপ্রার্থী, রংপুর, পীরগঞ্জ)

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর কিছু ইসলামবিরোধী উক্তি

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …