খুনসহ ৩৬ মামলায় ২৬ বছর হাজতবাসের পর শিবির ক্যাডার জামিনে মুক্ত

চট্টগ্রাম

২৬ বছরের বেশি সময় পর চট্টগ্রামে ডাবল, ট্রিপল খুনসহ ৩৬ মামলায় কারাগারে বন্দী থাকা শিবিরের দুর্ধর্ষ ক্যাডার নাছির উদ্দিন অবশেষে জামিনে বেরিয়ে এসেছেন। আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নাছিরের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সব কটি মামলায় তিনি জামিন পেয়েছেন। আজ (রোববার) সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এত দিন ক্রসফায়ারের ভয়ে কারাগার থেকে বেরিয়ে আসার আগ্রহ দেখায়নি নাছির ও তাঁর পরিবারের লোকজন। কিন্তু দেশে এখন ক্রসফায়ার নেই। আর উনিও এখন স্বেচ্ছায় বাইরে বেরিয়ে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আর কারাগারে আর থাকতে চান না। একটু আলো-বাতাস নিতে চাইছেন।’

সূত্রে জানা যায়, শিবির ক্যাডার নাছিরের বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডারসহ ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটির মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন। বাকি তিন মামলায় জামিন পেয়ে মুক্ত হন। এর মধ্যে সবশেষ ৮ আগস্ট একটি মামলায় জামিন হয়।

আগেই দুটি মামলার জামিন হয়েছিল। এর আগে একাধিক মামলায় জামিন পেলেও কারাগার থেকে রহস্যজনক কারণে বেরিয়ে আসেননি আলোচিত এই শিবির ক্যাডার। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতি অনুকূলে থাকায় নাছির কারাগার থেকে বেরিয়ে আসেন।

তবে ২০২২ সালে নাছিরের একটি মামলার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বলেছিলেন, ‘ওনার বয়স অনেক হয়েছে। কারাগারে অসুস্থ অনুভব করছেন। এক কানে ভালো করে শুনছেন না। মামলাগুলো দুই যুগের বেশি সময় ধরে চলছে। কোনো সাক্ষীও আসছে না। মানবিক দিক বিবেচনায় নাছিরের জামিন আবেদন করা হয়েছিল।’

১৯৯৮ সালে ৬ এপ্রিল নাছির পুলিশের হাতে গ্রেপ্তার হন। সেই থেকে তাঁকে চট্টগ্রামসহ বিভিন্ন কারাগারে রাখা হয়। নাছিরের বিরুদ্ধে অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি, হাটহাজারী ট্রিপল মার্ডার, চট্টগ্রাম পলিটেকনিকে জমির উদ্দিন হত্যা মামলাসহ বেশির ভাগ মামলায় তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি। বর্তমানে বিচারাধীন রয়েছে ফটিকছড়ি ও ভুজপুর থানার তিনটি হত্যা মামলা। এর একটি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ও বাকি দুটি যুগ্ম জেলা জজ আদালতে।

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …