জামায়াত নেতার বিরুদ্ধে দিনেদুপুরে মাছ লুটের অভিযোগ
রাজশাহীর বাগমারায় হাফিজুর রহমান নামে এক জামায়াত নেতার নেতৃত্বে দিনদুপুরে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। দুই দফায় লুটের ঘটনায় মাছ ব্যবসায়ী মহসীন আলী বাগমারা থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
ঘটনার পর থেকে রাজশাহী মহানগর জামায়াতের ১৭ নম্বর ওয়ার্ডের আমির হাফিজুরসহ অন্য আসামিরা গা-ঢাকা দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শাহ মখদুম
থানার সন্তোষপুর মহল্লার বাসিন্দা মহসীন আলীর বাগমারার চকহায়াতপুরে চারটি পুকুর রয়েছে। বিসমিল্লাহ মৎস্য খামারের মালিক মহসীন প্রায় ২০ বিঘা আয়তনের পাশাপাশি থাকা এ চারটি পুকুর ১০ বছরের জন্য লিজ নিয়েছেন।
পূর্বশত্রুতার জের ধরে গত ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জোরপূবর্ক পুকুর থেকে মাছ লুট করে হাফিজুর ও তার সহযোগীরা।
পুকুরের মালিক মহসীন অভিযোগ করেন, পর পর দুইদিন মাছ লুটের সময় জামায়াত নেতা হাফিজুর, তার সহোদর আবদুল জাব্বার এবং বাগমারার মোহনগঞ্জ এলাকার আবদুল্লাহেল কাফি ২০-২৫ জন দুর্বৃত্তকে নিয়ে পুকুর পাড়ে যায়। এ সময় তারা দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত ছিল। এরপর পাহারাদার আবুল কালামকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। দুই দিনে চারটি পুকুর থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করে তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান দুর্ধর্ষ জামায়াত ক্যাডার। ২০১৩ সালের শেষ দিকে এবং ২০১৪ সালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শাহ মখদুম থানার বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ,
পেট্রল বোমা হামলা, জামায়াত-শিবির কর্মীদের সংগঠিত করে নাশকতামূলক
কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে খড়খড়ি বাইপাস, শাহ মখদুম থানার মোড় এবং পবা উপজেলা পরিষদের সামনে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে পেট্রল বোমা দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহ মখদুম থানায় তার বিরুদ্ধে অর্ধডজন মামলা রয়েছে। এরপর থেকে হাফিজুর তার ভাই জাব্বারের শশুর বাড়ি বাগমারার যোগিশো উত্তরপাড়া এলাকায় বসবাস করেন।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, তদন্তের পর সত্যতা পাওয়ায় বুধবার রাতে অভিযোগটি মামলা আকারে রেকর্ড করা হয়েছে। আসামি হাফিজুর জামায়াত নেতা। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ এবং নাশকতাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে কিনা- সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া বাগমারায় আত্মগোপনের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …