বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি জামায়াত প্রার্থীর ভাতিজার

হুমকি
নেত্রকোনা

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী খায়রুল কবির নিয়োগীর উপস্থিতিতে প্রতিপক্ষের তথা বিএনপি সমর্থকদের গলা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। প্রার্থীর ভাতিজার দেওয়া এই বক্তব্যের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে, এ ঘটনার জন্য জামায়াত প্রার্থী দুঃখ প্রকাশ করে বলেন, হুমকিদাতা যুবক তার দলের কেউ নয়! এ ঘটনার জন্য তিনি তার ভাতিজাকে শাসিয়েছেন।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, হুমকিদাতা প্রার্থীর ভাতিজা জাকারিয়া নিয়োগী। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের খণ্ডকালীন শিক্ষক হিসাবে কর্মরত।

বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার বঙ্গবাজারে জামায়াত প্রার্থীর একটি প্রতিবাদ সমাবেশে দেওয়া একটি ভিডিওতে জাকারিয়া নিয়োগীকে বলতে শোনা যায় ‘… খুঁজে বের করতে হবে, আর আপনারা আজ থেকেই চিন্তা করেন, ভবিষ্যতে যদি একটা কণ্ঠ উচ্চারিত হয়, গলা কাইট্টা ফেলা হবে। আমার চাচার দিকে আঙুল তুললে হাত কেটে নেওয়া হবে। …’

এ ব্যাপারে জামায়াত প্রার্থী খায়রুল নিয়োগী বলেন, ‘সে (জাকারিয়া নিয়োগী) আবেগের বশবর্তী হয়ে এই মন্তব্য করেছে। তার এমন মন্তব্য করা ঠিক হয়নি। সে দলের কেউ নয়। তাকে শাসিয়েছি। এ জন্য আমি বিভিন্ন জায়গায় দুঃখ প্রকাশ করেছি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু বলেন, ‘১০ জানুয়ারি আওয়ামী লীগ ও জামায়াতের কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগদান করায় ইউনিয়ন যুবলীগ সভাপতি এসএম সালেহীন রাজনের ভাই এবং আওয়ামী লীগ নেতা শেখ নাজমুল হকের ভাই-ভাতিজারা ক্ষিপ্ত হয়ে ১১ জানুয়ারি আমাদের এক কর্মীর ওপর হামলা চালায়।

 

অটোরিকশা ভাঙচুর, মারধর ও টাকা লুট করা হয়। এখন সেই ঘটনা আড়াল করতেই মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি জামায়াতের নেতাকর্মীরা প্রকাশ্যে আমাদের নেতাকর্মীদের গলা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হুমকিদাতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

 

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, দুই পক্ষের কাছ থেকেই লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। গলা কেটে ফেলার হুমকির ভিডিওটি আমাদের কাছে এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …