‘হজযাত্রীপ্রতি ৩০ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব’: সৈয়দ গোলাম সরোয়ার
সিন্ডিকেট করে প্রত্যেক হজযাত্রী থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত আদায় করে ভাগ বাটোয়ারা করার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আসন্ন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নির্বাচনে জামায়াতপন্থী প্যানেলের প্রধান সৈয়দ গোলাম সরোয়ার।
গত ১১ ফেব্রুয়ারি আসন্ন হাব নির্বাচনের নির্বাচনী সমাবেশে তিনি প্রকাশ্যে এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তাহলে হজযাত্রী প্রতি ৩০ হাজার টাকা অতিরিক্ত নিয়ে তা আমরা ভাগ করে নেব।’
এ ধরনের অনৈতিক ঘোষণা দেওয়ায় হাব সদস্যদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে হাব সদস্যরা বলেন, আল্লাহর মেহমানদের সেবা করার কাজে আমরা নিয়োজিত। এটা শুধুই ব্যবসা না, আল্লাহর মেহমানদের সেবা করার সুযোগও আমাদের জন্য। কিন্তু সৈয়দ গোলাম সরোয়ারের হজযাত্রীদের থেকে সিন্ডিকেট করে অতিরিক্ত ৩০ হাজার টাকা আদায় করার মতো ঘৃণিত কাজ হতে দেবে না সাধারণ হজ এজেন্সির মালিকরা।
হাবের সাবেক সাংস্কৃতিক সচিব মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, হাব সবসময় সিন্ডিকেট মুক্ত ছিল। আমরা গোলাম সরোয়ারের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। হজযাত্রীদের প্রতি এ জাতীয় অনাচারের পরিকল্পনা আল্লাহ সহ্য করবে না।
হাবের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা সরোয়ারের এহেন পরিকল্পনার ঘোরবিরোধী, আমরা তা হতে দেব না।
সিন্দবাদ টুরসের মালিক আলহাজ জামাল হোসেন বলেন, বাংলাদেশের হজ ব্যবস্থাপনা এতদিন সিন্ডিকেট মুক্ত ছিল। গোলাম সরোয়ারের সিন্ডিকেটের ঘোষণায় আমি হতবাক। তিনি সবসময় ব্যবসায় সিন্ডিকেট করেন। ইতোপূর্বে সৌদি ভিজিট ভিসা ও মালয়েশিয়ার সিন্ডিকেট করেন তিনি।
সর্বাধিক পঠিত
কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …