জামায়াত-শিবির-মওদুদীবাদ সম্পর্কে বাংলাদেশের শীর্ষ আলেমদের অভিমত


মওদুদীবাদ সম্পর্কে বাংলাদেশের শীর্ষ আলেমদের অভিমত

জামায়াত-শিবির-মওদুদীবাদ সম্পর্কে বাংলাদেশের শীর্ষ আলেমগণ বিভিন্ন সময়ে কিছু অভিমত ব্যক্ত করেছেন। আলোচ্য আর্টিকেলে সেগুলো তুলে ধরা হয়েছে।

 

১. মাওলানা শাহ আহমদ শফী

বহিরাগত দুশমনরা ইসলামের যে ক্ষতি করেছে, তার চেয়েও বেশি ক্ষতি করেছে অভ্যন্তরীণ দুশমনরা। অভ্যন্তরীণ ক্ষতিকারকদের মধ্যে মারাত্মক ও জঘন্যতম ফিতনা মওদুদি ফিতনা। তারা ইসলামের মুখোশ পরে জাতিকে শুধু ধোঁকাই দিয়ে যাচ্ছে না; বরং গোটা মুসলিম উম্মাহর মাঝে সৃষ্টি করে রেখেছে অনাকাঙ্খিত বিরাট বিভাজন।

 

২. হেফাজত আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী

জামায়াত কাদিয়ানিদের চেয়েও খারাপ। জামায়াত সাহাবাদের দুশমন এবং নাস্তিকের চেয়েও খতরনাক।

 

৩. মাওলানা শামছুল হক ফরিদপুরী

কোনো মুসলমানের জামায়াতে ইসলামীতে যোগদান করা জায়েজ হবে না।

 

৪. আল্লামা মুশাহিদ বায়ামপুরী

মওদুদিবাদী জামায়াতে ইসলামী ইসলাম নামক বৃক্ষের গোড়ায় ইঁদুর সমতুল্য।

 

৫. মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী

কওমি মাদাসায় পড়েও যদি কেউ জামায়াত-শিবিরে যোগদান করে, তাহলে বুঝতে হবে তার ওপর কোনো শিক্ষকের অভিশাপ রয়েছে।

 

৬. শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম শাইখুল হাদিস, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, ঢাকা

কোনো ভ্রান্ত মতাদর্শ থেকে প্রকৃত তওবা ছাড়া তাদের সঙ্গে ঐক্য করা বিপজ্জনক। এতে কওমি মাদরাসার আদর্শিক অস্তিত্ব সঙ্কটে পড়বে, ওলামাদের স্বাতন্ত্র্য নষ্ট হবে এবং শিক্ষার্থীরা দলে দলে ওই সংগঠনে যোগ দেবো। আজকের একটি ভুল সিদ্ধান্তের কারণে যুগ যুগ ধরে কওমি অঙ্গনকে এর খেসারত দিতে হতে পারে।এতে শুধু একটি দল বা প্রতিষ্ঠান নয়, বরং পুরো উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। একদিন ইতিহাসের কাঠগড়ায় এই ঐক্য সম্পাদনকারীদের দাঁড়াতে হবে।

 

৭. মাওলানা মাহমুদুল হাসান সভাপতি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া। মুহতামিম, যাত্রাবাড়ি মাদরাসা

এখন একটা ঐক্যের কথা শোনা যাচ্ছে। যারা নবিগণকে নিষ্পাপ মনে করে না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, তাদের সাথে আবার কীসের ঐক্য? আমার বড় আফসোস হয়, আলেম-ওলামারা তাদের সাথে ঐক্য করছে। শুধু ঐক্যই করছে না, তারা অন্যদেরকেও ডাকছে। তারা আবার বোখারির দরস দেয়, তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে, তাদের মেধা নষ্ট হয়ে গিয়েছে। তালিবে ইলম ভাই ও আলেম-ওলামাদের এ ব্যাপারে কঠোর থাকতে হবে।

 

৮. মাওলানা আবু সাবের আব্দুল্লাহ শায়খুল হাদিস, মালিবাগ জামিয়া, ঢাকা

এখন যাদের সঙ্গে ‘ইসলামি সমঝোতা’ হচ্ছে, তাদের নিয়ে আহলে হকের অতীত অভিজ্ঞতা সুখকর নয়। এই মডারেট ইসলামি দলের লোকেরা হজরত হাফেজ্জী হুজুরকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন না করে ভারতীয় দালাল আখ্যায়িত করেছিলো। পরে হাফেজ্জী হুজুরের কাছে ‘ইত্তেহাদুল উম্মাহ’ শিরোনামে জোটবদ্ধ হওয়ার প্রস্তাব নিয়েও এসেছিলো। তখন হাফেজ্জী হুজুর তাদের লক্ষ্য করে বলেছিলেন, “তুমি যেমন ভেক ধরো না কেনো, তোমাকে আমার চেনা আছে” এই বলে তাদের অধীনে জোটে যেতে অস্বীকৃতি জানান।”

 

৯. মাওলানা আব্দুল মালেক খতীব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা

আমাদের আকাবির যেসকল সাহাবি সমালোচকদের ব্যাপারে সতর্ক করেছেন, নির্বাচনী সমঝোতার নামে আমাদেরকে আকাবিরে দেওবন্দের দৃষ্টিভঙ্গি থেকে সরিয়ে দেয়ার চক্রান্ত চলছে। তালিবুল ইলমগণ এ ব্যাপারে সতর্ক থাকবেন।

 


উপরোক্ত তথ্যাবলী দারুল হাবিব মাদ্রাসা  হইতে প্রকাশিত “জামাত শিবির মওদুদিবাদ ও উলামায়ে কেরামের সতর্কবাণী” শীর্ষক সংকলন থেকে নেয়া হয়েছে।

 

জামায়াত-শিবির-মওদুদীবাদ সম্পর্কে বহির্বিশ্বের স্কলার, পীর-মাশায়েখ ও মুফতিদের বক্তব্য

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …