জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর কিছু ইসলামবিরোধী উক্তি


জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর কিছু ইসলামবিরোধী উক্তি

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী তার বিভিন্ন বই ও রচনায় বেশ কিছু ইসলামবিরোধী মন্তব্য করেছেন। পরবর্তীতে দেশ-বিদেশের বহু ইসলামী আলেম সে মন্তব্যগুলোকে বাতিল হিসেবে চিহ্নিত করেন। নিম্নে তন্মধ্যে কিছু উল্লেখ করা হলো।

 

১. কোনো নবীই নিষ্পাপ ছিলেন না!

اور یہ ایک لطیف نکتہ ہے کہ اللہ نے بالارادہ ہر نبی سے کسی نہ کسی وقت اپنی حفاظت اٹھا کر ایک دو لغزشیں سرزد ہو جانے دی ہیں تاکہ لوگ انبیاء کو خدا نہ سمجھ لیں، اور جان لیں کہ یہ بشر ہیں خدا نہیں ہیں۔ (تفہیمات ج ۲ ص ۵۷-۵۲)

অর্থ: ‘এটা একটা বড়ই মজার কথা যে, আল্লাহ ইচ্ছাকৃতভাবে প্রত্যেক নবী থেকেই কোন না কোন সময় নিজের সংরক্ষণ ব্যবস্থা তুলে নিয়ে দুটো একটা ভুল-ভ্রান্তি ঘটে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। যাতে মানুষ নবীদেরকে খোদা মনে করে না বসে এবং তারা যে মানুষ, খোদা নন, সেটা বুঝতে পারে।’ (নির্বাচিত রচনাবলী, ২য় খণ্ড, পৃ. ৭৪। আধুনিক প্রকাশনী। মুদ্রণ সন: ১৯৯১)

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ইসলামবিরোধী উক্তি-১

 

২. আদম আ. মানবিক দুর্বলতার কারণে গুনাহের গভীর গহবরে পড়েছেন!

یہاں اس بشری کمزوری کی حقیقت کو سمجھ لینا چاہئے جو آدم علیہ السلام سے ظہور میں آئی بس ایک فوری جذبے نے جو شیطانی تحریض کے زیر اثر ابھر آیا تھا ان پر ذہول طاری کر دیا اور ضبط نفس کی گرفت ڈھیلی ہوتے ہی طاعت کے مقام بلند سے معصیت کی پستی میں جا گرے۔ الخ

এখানে আদম আলাইহিস সালাম থেকে যে মানবিক দুর্বলতার প্রকাশ ঘটেছিল তার প্রকৃত স্বরূপ অনুধাবন করা উচিত। শয়তানী লালসাবৃত্তির প্রভাবে তাঁর মধ্যে যে একটি তাৎক্ষণিক আবেগ সৃষ্টি হয়েছিল তা তাঁকে ভুলের মধ্যে নিক্ষেপ করলো। এবং আত্মসংযমের বাঁধন ঢিলে হবার সাথে সাথেই তিনি আনুগত্যের উন্নত স্থান থেকে গোনাহের গভীর গহ্বরে পড়ে গেলেন। (তাফহীমুল কুরআন। সূরা ত্বা-হা। আয়াত: ১২১ এর ব্যাখ্যা পারা: ১৬। নোট নং: ১০২। বাংলা সংস্করণের পৃষ্ঠা নং- ৯৩)

 

৩. উসমান রা. এর অযোগ্যতার কারণে জাহিলিয়াত অনুপ্রবেশ করে

دور جاہلیت کا حملہ مگر ایک طرف حکومت اسلامی کی تیز رفتار وسعت کی وجہ سے کام روز بروز زیادہ سخت ہو جاتا رہا تھا اور دوسری طرف حضرت عثمان ؓ جن پر اس کار عظیم کا بار رکھا گیا تھا ، ان خصوصیات کے حامل نہ تھے جو ان کے جلیل القدر پیش رووں کو عطا ہوئی تھیں ، اس لئے جاہلیت کو اسلامی نظام اجتماعی کے اندر گھس آنے کا راستہ مل گیا۔ حضرت عثمان ؓ نے اپنا سر دے کر اس خطرے کا راستہ روکنے کی کوشش کی، مگر وہ نہ رکا

জাহেলিয়াতের আক্রমণ কিন্তু একদিকে ইসলামী রাষ্ট্রের দ্রুত বিস্তারের কারণে কাজ প্রতিদিন অধিকতর কঠিন হয়ে যাচ্ছিল। অন্যদিকে হযরত উসমান রাদি.-যাঁর ওপর এই বিরাট কাজের দায়িত্ব অর্পণ করা হয়েছিল- তিনি সেসব যোগ্যতার অধিকারী ছিলেন না। যা তাঁর পূর্বসূরী মহান খলিফাদের ছিল। যার ফলে তাঁর শাসনামলে ইসলামি সমাজব্যবস্থার মাঝে জাহেলিয়াত অনুপ্রবেশের সুযোগ পেয়ে যায়। হযরত উসমান রাদি. নিজ শির দান করে এই বিপদের পথ রোধ করার চেষ্টা করেন বটে; কিন্তু তা রুদ্ধ হয়নি। (তাজদিদ ও ইহইয়ায়ে দ্বীন। পৃষ্ঠা: ২৩। ইসলামী রেনেসাঁ আন্দোলন। পৃষ্ঠা: ৩৪-৩৫)

 

৪. রাসুল স. দায়িত্ব আদায়ে ভুল ত্রুটি করেছেন

فسبح بحمد ربك واستغفرہ کی تفسیر ، یعنی اپنے رب سے دعا مانگو کہ جو خدمت اس نے تمہارے سپرد کی تھی اسکو انجام دینے میں تم سے جو بھول چوک یا کوتاہی بھی ہوئی ہو اس سے چشم پوشی اور در گذر فرمائے۔ ( تفہیم القرآن ، ج ۶، ص: ۵۱۷ )

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ইসলামবিরোধী উক্তি-২

 

তিনি فسبح بحمد ربك واستغفره এর ব্যাখ্যায় বলেন: “আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর। তাঁর নিকট কাতর কণ্ঠে এই দোয়া কর যে, তোমাকে যে কাজের দায়িত্ব দেয়া হয়েছিল তা সম্পূর্ণ করার ব্যাপারে তোমার দ্বারা যে ভুল-ত্রুটি হয়েছে কিংবা তাতে যে অসম্পূর্ণতা ও দুর্বলতা রয়ে গেছে তা যেন তিনি ক্ষমা করে দেন। সেদিকে তিনি ভ্রুক্ষেপ না করেন।” (তাফহীমুল কুরআন, সুরা আন নাছর)

 

৫. প্রথম শতাব্দীর পর কুরআন শরীফের অর্থ বিকৃত হয়ে গেছে

عرب میں جب قرآن پیش کیا گیا تھا، اس وقت ہر شخص جانتا تھا کہ “الہ” کے کیا معنی ہیں اور رب کے کہتے ہیں، کیونکہ یہ دونوں لفظ انکی بول چال میں پہلے سے مستعمل تھے، انہیں معلوم تھا کہ ان الفاظ کا اطلاق کسی مفہوم پر ہوتا ہے۔ لیکن بعد کی صدیوں میں رفتہ رفتہ ان سب الفاظ کے وہ اصلی معنی جو نزول قرآن کے وقت سمجھتے تھے بدلتے چلے گئے، یہانتک کہ ہر ایک اپنی پوری وسعتوں سے ہٹکر نہایت محدود بلکہ مہم مفہومات کیلئے خاص ہو گیا۔ ( قرآن کی چار بنیادی اصطلاحیں ص۔ (۸)

অর্থ: ‘আরবে যখন কোরআন পেশ করা হয়, তখন প্রত্যেকেই জানতো, ইলাহ অর্থ কি, রব কাকে বলা হয়। কারণ, তাদের কথাবার্তায় এ শব্দদ্বয় পূর্ব হতে প্রচলিত ছিল। তারা জানত, এ শব্দগুলোর অর্থ কি, কি এর তাৎপর্য। কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার সময় এ শব্দগুলোর যে মৌল অর্থ প্রচলিত ছিল, পরবর্তী শতকে ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে। শেষ পর্যন্ত এক একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে পড়ে। (কুরআনের চারটি মৌলিক পরিভাষা, পৃষ্ঠা: ১১। আধুনিক প্রকাশনী। মুদ্রণ: ২০০২ ই.)

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ইসলামবিরোধী উক্তি-৩

 

نتیجہ یہ ہوا کہ قرآن کا اصل مدعی ہی سمجھنا لوگوں کے لئے مشکل ہو گیا ۔ (قرآن کی چار بنیادی اصطلاحیں ص (۹)

অর্থাৎ: ‘ফল দাঁড়ালো এই যে, কুরআনের মূল উদ্দেশ্য অনুধাবন করাই লোকের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়লো।’ (কুরআন কী চার বুনিয়াদী ইসতিলাহেঁ, পৃ: ৯)

پس یہ حقیقت ہے کہ محض ان چار بنیادی اصطلاحوں کے مفہوم پر پردہ پڑ جانیکی بدولت قرآن کی تین چوتھائی سے زیادہ تعلیم، بلکہ اسکی حقیقی روح نگاہوں سے مستور ہو گئی۔ (قرآن کی چار بنیادی اصطلاحیں (۱۰)

অর্থ: ‘এটা সত্য যে, কেবল এ চারটি মৌলিক পরিভাষার তাৎপর্যে আবরণ পড়ে যাওয়ার কারণে কুরআনের তিন চতুর্থাংশের চেয়েও বেশী শিক্ষা বরং তার সত্যিকার স্পিরিটই দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়।’ (কুরআন কী চার বুনিয়াদী ইসতিলাহেঁ, পৃ. ১০)

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ইসলামবিরোধী উক্তি-৪

اب ظاہر یہ ہے کہ قرآن کی تعلیم کو سمجھنے کے لئے ان چاروں (الہ ، رب ، دین ، عبادت ) اصطلاحوں کا صحیح اور مکمل مفہوم سمجھنا بالکل نا گزیر ہے، اگر کوئی شخص نہ جانتا ہو کہ الہ اور رب کا مطلب کیا ہے؟ عبادت کی کیا تعریف ہے ؟ اور دین کس کو کہتے ہیں ؟ تو دراصل اس کے لئے پورا قرآن بے معنی ہو جائے گا۔ ( قرآن کی چار بنیادی اصطلاحیں ہے )

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ইসলামবিরোধী উক্তি-৫

অর্থাৎ: ‘এটা সুস্পষ্ট যে, কুরআনের শিক্ষা অনুধাবন করার জন্য পরিভাষা চতুষ্ঠয়ের (ইলাহ, রব, দীন, ইবাদত) সঠিক ও পরিপূর্ণ তাৎপর্য অনুধাবন করা একান্ত অপরিহার্য। কোন ব্যক্তি যদি তা না জানে যে, ইলাহ ও রব শব্দের অর্থ কি? ইবাদতের সংজ্ঞা কি, দীন কাকে বলে? তবে তার কাছে সম্পূর্ণ কুরআনই অর্থহীন হয়ে পড়বে। (কুরআন কী চার বুনিয়াদী ইসতিলাহেঁ পৃ. ৭)

 

৬. কুরআন বোঝার জন্য কোনো তাফসীরের প্রয়োজন নেই

قرآن کے لئے کسی تفسیر کی حاجت نہیں، ایک اعلی درجے کا پروفیسر کافی ہے، جس نے قرآن کا بنظر غائر مطالعہ کیا ہوا اور جو طرز جدید پر قرآن پڑھانے اور سمجھانے کی اہلیت رکھتا ہو۔ ( تنقیحات ۲۹۱)

অর্থ: ‘কুরআনের জন্য কোনো তাফসীরের প্রয়োজন নেই। এমন একজন উঁচু স্তরের অধ্যাপকই যথেষ্ঠ, যিনি গভীর দৃষ্টিতে কুরআন পড়েছেন; যিনি আধুনিক পদ্ধতিতে কুরআন পড়া ও বোঝানোর যোগ্যতা রাখেন।’ (তানকীহাত পৃ. ২৯১)

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ইসলামবিরোধী উক্তি-৬

 

৭. তাফহীমুল কুরআন মওদূদী সাহেবের মনগড়া তাফসীর

তাফহীমুল কুরআনে মওদুদী সাহেব তাঁর ভ্রান্ত উপলব্ধি দ্বারা কুরআন শরীফের ব্যাখ্যা করেছেন।

میں نے اس میں قرآن کے الفاظ کو اردو کا جامہ پہنانے کے بجائے یہ کوشش کی ہے کہ قرآن کی عبارت کو پڑھ کر جو مفہوم میری سمجھ میں آتا ہے اور جو اثر میرے دل میں پڑتا ہے اسے حتی الامکان صحت کے ساتھ اپنی زبان میں منتقل کر دوں۔ ( تفہیم القرآن، دیباچہ ص ۱۰)

অর্থাৎ: ‘কুরআনের শব্দাবলীকে ভাষান্তরিত করার পরিবর্তে কুরআনের একটি বাক্য পড়ার পর তার যে অর্থ আমার মনে বাসা বেঁধেছে এবং মনের ওপর তার যে প্রভাব পড়েছে, তাকে যথাসম্ভব নির্ভুলভাবে নিজের ভাষায় লেখার চেষ্টা করেছি। (তাফহীমুল কুরআন, খণ্ড: ১, পৃষ্ঠা: ১০। প্রসঙ্গ কথা। আধুনিক প্রকাশনী। মুদ্রণ:)

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ইসলামবিরোধী উক্তি-৭

 

৮. হাদীস অস্বীকার

آپ کے نزدیک ہر اس روایت کو حدیث رسول مان لینا ضروری ہے، جسے محد ثین سند کے اعتبار سے صحیح قرار دیں، لیکن ہمارے نزدیک یہ ضروری نہیں ہے، ہم سند کی صحت کو حدیث کے صحیح ہونے کی لازمی دلیل نہیں سمجھتے۔ (تفہیمات ج ۱ ص ۳۶۸)

অর্থ: ‘আপনাদের মতে সনদের দিক দিয়ে মুহাদ্দিসরা যে হাদীসকে নির্ভুল আখ্যা দিয়েছেন- এমন প্রতিটি রেওয়ায়েতকে হাদীসে রাসূল বলে বিশ্বাস করা আবশ্যক। কিন্তু আমরা সনদের যথার্থতাকে হাদীসের যথার্থতার জন্য অপরিহার্য প্রমাণ মনে করি না। (নির্বাচিত রচনাবলী, ১ম খণ্ড ২য় ভাগ পৃ.২০০)

 

৯. মাওদূদী সাহেব লা-মাযহাবী ছিলেন

میں نہ مسلک اہل حدیث کو اس کی تمام تفصیلات کے ساتھ صحیح سمجھتا ہوں اور نہ حنفیت یا شافعیت ہی کا پابند ہوں۔ (رسائل و مسائل ج ۱ ص ۱۸۹)

অর্থাৎ: ‘আমি আহলে হাদীসের ব্যাখ্যাকে সঠিক মনে করি না, আর আমি নিজে হানাফী নই শাফেয়ীও নই। (রাসাইল মাসাইল, ১ম, ১৮৯পৃ.)

 

১০. নামায, রোযা, যাকাত, হজ- এগুলো মূল ইবাদত নয়

جیسا کہ میں پہلے بھی آپ سے بار بار بیان کر چکا ہوں سب سے بڑی غلطی یہی ہے کہ آپ نے نماز روزے کے ارکان اور ظاہری صورتوں ہی کو اصل عبادت سمجھ رکھا ہے۔ (خطبات ص ۱۹۲)

পূর্বে যেমন একাধিকবার বলেছি, বর্তমানে মুসলমানগণ নামায, রোযার আরকান (অভ্যন্তরীণ জরুরী কাজ) এবং তার বাহ্যিক অনুষ্ঠানকেই আসল ইবাদত বলে মনে করছে। অথচ এটা অপেক্ষা বড় ভুল আর কিছুই হতে পারে না। (ইসলামী বুনিয়াদী শিক্ষা, পৃ. ১৪৯, খুতবাত পৃ. ১৯২)

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর ইসলামবিরোধী উক্তি-৮

 

یہی غرض ہے جس کے لئے اسلام میں نماز ، روزہ ، زکوۃ اور حج کی عبادتیں فرض کی گئی ہیں، ان کو عبادت کہنے کا مطلب یہ نہیں کہ بس یہی عبادت ہیں بلکہ اسکا مطلب یہ ہے کہ یہ اصلی عبادت کے لئے آدمی کو تیار کرتی ہیں، یہ اس کے لئے ٹریننگ کورس ہیں۔ ( اسلامی عبادات ۱۴)

অর্থ: ‘এই উদ্দেশ্য পূরণের জন্যই ইসলামে নামায, রোযা, যাকাত ও হজের মতো ইবাদতগুলো ফরজ করা হয়েছে। এগুলোকে ইবাদত বলার অর্থ এ নয় যে, এগুলোই ইবাদত। বরং এর অর্থ হলো, এগুলো মূল ইবাদতের জন্যে ব্যক্তিকে প্রস্তুত করে। এগুলো হচ্ছে তার জন্যে ট্রেনিং কোর্স।’

 


উপরোক্ত তথ্যাবলী দারুল হাবিব মাদ্রাসা  হইতে প্রকাশিত “জামাত শিবির মওদুদিবাদ ও উলামায়ে কেরামের সতর্কবাণী” শীর্ষক সংকলন থেকে নেয়া হয়েছে।

 

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান জামাত নেতাদের ঈমান-বিধ্বংসী কিছু বক্তব্য

সর্বাধিক পঠিত

কম্বল দেয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ জামায়াত সমর্থকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত। গত রোববার …

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …